মালদা

কালিয়াচক থানার মহেশপুরে শিয়ালের আতঙ্ক, ঘটনায় এক শিশু সহ আহত দুই মহিলা

শেয়ালের কামড়ে এক শিশু সহ দুই মহিলা আহত। আহত শেখ তরুল(৭), রাবিয়া বিবি(৫০) ও তারকা বিবি(৪৬) মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মহেশপুর ও রানুচক এলাকায়। বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে।

ওই এলাকার বাসিন্দারা জানায়, বেশ কিছুদিন থেকে কালিয়াচক থানার মহেশপুর ও রানুচক সহ আসপাশের বেশ কয়েকটি এলাকায় শেয়ালের উপদ্রব বেড়ে গিয়েছে। সন্ধ্যা হতেও ওই গ্রামে চলে শেয়ালদের রাজত্ব। ফলে রাতের অন্ধকার এখন গ্রামের মানুষদের আতঙ্কিত করে তোলে। ফলে সন্ধ্যার পর গ্রাম জন-মানুষ শুন্য হয়ে পরে। এদিন প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বেড় হতেই শেয়াল তাদের ওপর আক্রমন করে। এতে শিশুর বাম পায়ে ও দুই মহিলার হাতে কামড় দেয়। তাদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এরপর তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে এই ঘটনা বার বার বনদপ্তরের জানালেও কোন গুরুত্ব দেয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ।

এবিষয়ে আব্দুল সাত্তার নামে এক এলাকাবাসী বলেন, হঠাৎ করে শিয়াল এসে কামড়ে দেয়। এখন পর্যন্ত মোট তিনজন আহত হয়েছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/nR1-SCjIFsQ